ছাত্রলীগের আবদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের একদল নেতা-কর্মী গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) কার্যালয়ে গিয়ে উন্নয়ন কাজ দেওয়ার দাবিতে হট্টগোল করে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব লোকমান উদ্দিন আহমেদের কক্ষে গিয়ে হট্টগোল করে এবং তাদের উন্নয়ন কাজ দেওয়ার দাবি জানায়। পরে তারা সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার কমোডর শাকিব ইকবাল খান মজলিশের কক্ষে গিয়ে কাজ দেওয়ার দাবি জানায়। এ সময় ওই কক্ষে সিভিল এভিয়েশনের তিন তত্ত্বাবধায়ক প্রকৌশলীও উপস্থিত ছিলেন।এয়ার কমোডর শাকিব ইকবাল খান মজলিশ প্রথম আলোকে বলেন, তিনি ছাত্রলীগের ওইসব নেতাকে বলেছেন, এভাবে কাউকে কোনো কাজ দেওয়ার নিয়ম নেই। তিনি জানান, বুুঝিয়ে বলার পর ছাত্রলীগের নেতারা চলে যান।