ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাত বছর পর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের পরামর্শে গত সোমবার রাতে শহরের একটি রেস্তোরাঁয় এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন।মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে ২৫ সদস্যের কমিটিতে পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাঁরা হলেন সৌমিত্র সিংহ দাস, প্রদীপ চন্দ্র দাস, শামসুদ্দিন সাকিব, শামসুজ্জামান চৌধুরী, নাঈম হাসান ও আসাদুজ্জামান।