ছাত্রলীগের ইডেন কলেজ শাখা কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ ছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তসহ দলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। ছাত্রলীগের নাম ব্যবহারকারীদের কোনো সহযোগিতা না করার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়। অপর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি সলিমুল্লাহ মেডিকেল কলেজে বিশৃঙ্খলার সঙ্গে জড়িত ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন: ৪০তম ব্যাচের রিয়াজ, ইশতিয়াক, ৩৮তম ব্যাচের অনুপম, রাজিব পারভেজ, ৩৭তম ব্যাচের আকিব, উপল, প্রত্যয় ও সুজন, ৩৬তম ব্যাচের শোয়েব, রাকিব ও আতিক, ৩৫তম ব্যাচের শাহনেওয়াজ, শাওন দাস এবং ৩৪তম ব্যাচের শুভ ও রিয়াদ।