প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। গত বৃহস্পতিবার নীলফামারী সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে সরকারি শিশুসদন কেন্দ্রে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিশু পরিবারের সদস্যরা ছাড়াও শিশুসদন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক নোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।