প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা মেডিকেল কলেজে গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীদের হামলায় অপর পক্ষের তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কলেজ শাখা ছাত্রলীগের এক পক্ষে নেতৃত্ব দেন সাব্বির আহমেদ অয়ন ও জুয়েল কৃষ্ণ সুর। অপর পক্ষে আছেন কলেজ থেকে বহিষ্কৃত ছাত্রলীগের সভাপতি চয়ন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল।চয়ন বিশ্বাস অভিযোগ করেন, তাঁদের অনুসারী ও ছাত্রলীগের কলেজ শাখার আইনবিষয়ক সম্পাদক আনিস বেলা একটার দিকে কলেজ ক্যানটিনে নাঈমের সঙ্গে দেখা করতে গেলে অয়ন-জুয়েল পক্ষের সমর্থকেরা তাঁর এবং যুগ্ম সম্পাদক রাজু ও গ্রন্থাগার সম্পাদক ফিরোজের ওপর হামলা চালান। তবে জুয়েল কৃষ্ণ সুর বলেন, তাঁদের পক্ষের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন।