প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের চার কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার দুপুরে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন: রাহাত হোসেন, কুতুব উদ্দিন ভূঁইয়া ও নিহার আহমেদ।ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে ছাত্রলীগের ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) পক্ষের কর্মীরা সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) পক্ষের কর্মীদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা কুপিয়ে একজন সাধারণ ছাত্রসহ পাঁচজনকে জখম করেন। তাঁরা হলেন: মুজিবুর রহমান, নাজমুল হোসেন, শরীফুল ইসলাম, দীপন চাকমা ও আবদুল মামুন। শেষের জন সাধারণ ছাত্র।