ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত একাংশ অন্য অংশের বিরুদ্ধে মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার বালিগাঁও আমজাদ আলী মহাবিদ্যালয়ের ফটকের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে ছাত্রলীগের পদবঞ্চিত বাবু মোল্লা বলেন, ‘বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি আমরা মানি না। এ কমিটি উপজেলা ছাত্রলীগের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি নবগঠিত ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের দাবি জানাই।’
ইউনিয়ন কমিটির নবনির্বাচিত সভাপতি মাখসুদুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়।