প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ মিলনায়তনে ছাত্রলীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক পলাশ চন্দ্র বিশ্বাস ও বনিপাল হাজরা, সদস্য মাইনুদ্দিন মজুমদার, বিজন হালদার, সুমিত পাল, আবু হায়াত, তাপস কুমার ঘোষ, মাহমুদুল ইসলাম খান, সৈয়দা সুমাইয়া তারান্নুম ও সুদীপ্ত রায়। বর্ধিত সভার উদ্বোধন করেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ। মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন শেখ মুহাম্মদ বিন ফারুক।