ছাত্রলীগের কমিটি গঠনের দাবিতে কেন্দ্রীয় কমিটিকে আলটিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠনের দাবিতে গতকাল কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে সাত দিনের সময় বেঁধে (আলটিমেটাম) দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে অবস্থানকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা এই আলটিমেটাম দিয়েছে। দাবি না মানা হলে তাঁরা কঠোর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে নেতা-কর্মীরা বলেন, ২৫ মার্চের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান, এস এম শামিম, কামরুল হাসান, নির্ঝর আলম, জাফর বিন রশিদ, নিয়ামুল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।গত বছরের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।