ছাত্রলীগের কমিটি বাতিল দাবি না মানলে কাল থেকে ছাত্রদলের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্তে গতকাল শনিবার এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।এদিকে কাল সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল। শনিবার বেলা একটার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এক সংবাদ সমেঞ্চলনে এ ধর্মঘটের ডাক দেন।বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের এক যৌথ সিদ্ধান্তে ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো। একই সঙ্গে ছাত্রলীগের কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। আগামী সাত দিনের মধ্যে ওই ইউনিটগুলোর প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।এদিকে কাল থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল। কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রদলের এক সংবাদ সমেঞ্চলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি বলেন, গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের সশস্ত্র হামলায় তাঁদের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় উল্টো ছাত্রদলের নেতা-কর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে। এসবের প্রতিবাদে প্রক্টর, ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও গ্রেপ্তারকৃত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ওমর ফারুকসহ নয় নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি এবং ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ সংবাদ সমেঞ্চলন করা হয়। এসব দাবি আজ রোববারের মধ্যে মানা না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে ধর্মঘট শুরু হবে। সমেঞ্চলনে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কামাল উদ্দিন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাইমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল হাকিম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।