ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। পদবঞ্চিত ওই নেতা-কর্মীরা গত মঙ্গলবার রাত ১০টার দিকে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হননি। ছাত্রলীগের পদবঞ্চিত নেতা সোহেল রানা বলেন, সভাপতি রেজাউনুল কেসি কলেজের ছাত্র নন। আর আবু সুমনের কোনো সাংগঠনিক দক্ষতা নেই। তিনি অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।