ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ৪ মার্চ থেকে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে ফুলবাড়িয়া পৌর শহরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, গতকাল বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকার বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের মার্চে উপজেলা ছাত্রলীগের কমিটি হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি হারুন আর রশিদ প্রথম আলোকে বলেন, জেলা কমিটির সঙ্গে কথাবার্তা চলছে। দ্রুত কমিটি গঠন করা হবে। যাঁরা আন্দোলন করছেন, তাঁরা আসলে ছাত্রলীগের কেউ নন।