ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে কালো পতাকাসহ মোটরসাইকেল মিছিল করেছেন পদবঞ্চিত ব্যক্তিরা।
গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত এই মিছিল থেকে তাঁরা হরতালবিরোধী স্লোগানও দেন। মিছিলটি শুরু হয় ওয়াসা চত্বর থেকে। টাইগার পাস, প্রেসক্লাব, আন্দরকিল্লা, মাঝিরঘাট সড়ক, বারেক বিল্ডিং, নিমতলা বিমান চত্বর, বড়পোল, বাদামতলী, দেওয়ানহাট প্রদক্ষিণ করে মিছিলটি দারুল ফজল মার্কেট এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
ইয়াছির আরাফাতের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের নেতা মো. সাইফুদ্দিন, মো. আবু তাহের ও মো. ইউনুছ। বক্তারা অভিযোগ করেন চাঁদাবাজ ও মাস্তানদের দিয়ে এই কমিটি করা হয়েছে। অবিলম্বে কমিটি বাতিল করতে হবে।