প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গত শনিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কলেজ শাখার সভাপতির মৌখিক অনুরোধে ও সাধারণ সম্পাদকের মৃত্যুজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।