ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে৷ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ এই ঘোষণা দেয়৷ এর আগে গতকাল ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ হয়৷
সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পক্ষের মধ্যে অস্থিরতা এবং নানা অপ্রীতিকর কর্মকাণ্ডের জের ধরে কমিটি বিলুপ্ত করা হয়৷
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বলেন, ‘আজ (মঙ্গলবার) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কেউ পদিব ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শাখায় সংগঠনের যাবতীয় কার্যক্রমও স্থগিত থাকবে।’
গত ১০ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী সম্মেলনে যোগ দিতে আসেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। সূত্র জানায়, সম্মেলনে যোগ দিয়ে ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷