ছাত্রলীগের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে দায়িত্বে তিন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড খতিয়ে দেখতে আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও বি এম মোজাম্মেলকে এ দায়িত্ব দেন। এঁরা সত্তর ও আশির দশকে ছাত্রলীগের নেতা ছিলেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্প্রতি ছাত্রলীগের ভেতর দলাদলি, হানাহানি, টেন্ডার ও চাঁদাবাজির কারণে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকারকেও বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা ছাত্রলীগের কর্মকাণ্ডের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীকে দেবেন। তার ভিত্তিতে প্রধানমন্ত্রী পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।