প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর টাউন হলে গতকাল জেলা ছাত্রলীগের এক কর্মিসভা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় পুনর্মিলন সফল করতে এ কর্মিসভার আয়োজন করা হয়। গতকাল বেলা ১১টায় কর্মিসভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তোফাজ্জেল হক চয়ন, বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপপরিবেশবিষয়ক সম্পাদক নাজমুল হুদা রাজীব, জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রংপুর