ছাত্রলীগের কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার পার-বোয়ালিয়া গ্রামের মাজারসংলগ্ন একটি স্থান থেকে গত বুধবার জুবায়ের আলম (৩৪) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। সদর থানার ওসি আলী আহমদ হাশমী জানান, নিহত ছাত্রলীগ কর্মী স্থানীয় ভবানীপুর গ্রামের জবেদ আলীর ছেলে। ঠিকাদারি কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর জানান, জুবায়ের উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন।