ছাত্রলীগের কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জিইসি মোড় এলাকায় গণপূর্ত কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ হাসান নামে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হাসান নগরের ওমর গনি এমইএস কলেজের ছাত্র।ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গণপূর্ত কার্যালয়ের সামনে দুই যুবক হাসানকে কুপিয়ে আহত করে একটি প্রাইভেট কারে চড়ে পালিয়ে যান।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে হাসানের ওপর হামলা হয়েছে।এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার পর ছাত্রলীগের কর্মীরা হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে লিফট নামতে দেরি হওয়ায় তাঁরা লিফটের দরজায় লাথি মেরে ভীতিকর পরিবেশের সৃষ্টি করেন।