ছাত্রলীগের কর্মীকে হাতুড়ি দিয়ে পিটুনি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গতকাল সোমবার ছাত্রলীগের এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছেন প্রতিপক্ষ নেতা–কর্মীরা৷
প্রত্যক্ষদর্শী ও দলের নেতা-কর্মীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে মহেশপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মী সাজ্জাদ হোসেন ও তাঁর সমর্থকেরা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামানের ওপর হামলার চেষ্টা করেন৷ তিনি দৌড়ে পালিয়ে রক্ষা পান৷ এর দেড় ঘণ্টা পর আরিফুজ্জামান ও তাঁর সমর্থকেরা কলেজ ক্যাম্পাসে ঢুকে সাজ্জাদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন৷ সাজ্জাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে৷ দুপুর ১২টার দিকে সাজ্জাদের পক্ষের লোকজন আরিফুজ্জামানের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান৷
মহেশপুর থানার এসআই বিপ্লব কুমার বলেন, সাজ্জাদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের উপজেলা শাখার সহসভাপতি ওমর ফারুক ও শিক্ষাবিষয়ক সম্পাদক সুমন হোসেন এবং ছাত্রলীগের পৌর শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে৷