ছাত্রলীগের কর্মীদের মারধরে সাংস্কৃতিক কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার নাহিদ আরেফিন নামের এক সাংস্কৃতিক কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা। আরেফিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে ডেইরি গেটে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী মনোয়ার হোসেনের সঙ্গে বহিরাগত দুই যুবকের কথাকাটাটি হয়। ওই সময় ছাত্রলীগের কর্মী মো. দেলোয়ার হোসেনসহ চার-পাঁচজন সেখানে উপস্থিত হন। একই সময় জলসিঁড়ি নামের সাংস্কৃতিক সংগঠনের কর্মী নাহিদ আরেফিন সেখানে গিয়ে ছাত্রলীগের কর্মীদের মারধর থেকে বিরত থাকার অনুরোধ করলে মনোয়ার ও দেলোয়ার তাঁকে মারধর করেন।