ছাত্রলীগের কর্মীদের মারধরে সাবেক তিন নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কর্মীদের হামলায় সংগঠনটির সাবেক কয়েকজন নেতা আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিয়াজউদ্দিন চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সোহেল রানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের নেতা জুয়েলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রলীগের একদল কর্মী তিন নেতার মাজারসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে খাবারের দোকানে বসতে যান। এ নিয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অমর একুশে হলের ছাত্রলীগের কর্মীরা তাঁদের লাঠিপেটা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বহিরাগতদের হামলায় ছাত্রলীগের সাবেক নেতারা আহত হন। তবে আহত ছাত্রনেতাদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।