ছাত্রলীগের কর্মীদের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগের কর্মীরা। লাঞ্ছিত দুই সাংবাদিক হলেন এবিসি রেডিওর প্রতিবেদক রামিমুল হাসান ও সাপ্তাহিক ম্যাগাজিনসাপ্তাহিক-এর প্রতিবেদক মুনীর মমতাজ। দুজনই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, কক্ষ দখল করতে ছাত্রলীগের কর্মীরা তাঁদের মারধর করেছেন।