ছাত্রলীগের কর্মীর হাতে মারধরের শিকার এক সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিককে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীদের বিচারের দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা।্র মারধরের শিকার কালেরকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমন রহমান জানান, বেলা ১১টার দিকে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের নিজ ফলাফল জানার জন্য তিনি বিভাগে যান। এ সময় একই বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী এস এম মাহতাব মেহেদী সম্রাটের সঙ্গে ফল জানা নিয়ে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিভাগের সভাপতির কক্ষের সামনের করিডরে সম্রাট তাঁকে মারধর করেন। ছাত্রলীগের কর্মী সম্রাট বলেন, ‘ইমন ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দিলে তাঁর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে উপাচার্যকে জানানো হয়েছে।