প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম আগামী এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলের বিবদমান দুটি পক্ষের বিরোধের কারণে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুটি কমিটির নেতা-কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এক পক্ষের এক কর্মীকে লাঞ্ছিত করার জের ধরে গত বুধবার দুপুরে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার চৌমোহনায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রায় আধঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া হয়।আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক আজির উদ্দিন সভার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।