রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে ছাত্রলীগের একটি অংশ গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার পরিপ্রেক্ষিতে রোববার রাতে জেলা ছাত্রলীগ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়।ধর্মঘট আহ্বান করাকে কেন্দ্র করে বিবদমান দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এক পক্ষে আছেন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি খন্দকার আশরাফুল হক এবং অন্য পক্ষে সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার।ধর্মঘটের কারণে গতকাল সোমবারও কলেজে কোনো ক্লাস হয়নি।জেলা ছাত্রলীগ সূত্র জানায়, কোনো আলোচনা ছাড়াই মেডিকেল কলেজ শাখার সভাপতি খন্দকার আশরাফুল হকের নেতৃত্বাধীন একটি অংশ কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। আর সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অন্য অংশ এই ধর্মঘটের বিরোধিতা করে স্থানীয় পত্রিকায় বিবৃতি দেয়।মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আশরাফুল হক বলেন, দীর্ঘদিন থেকে ছাত্রসংসদ নির্বাচন হয় না। অবিলম্বে নির্বাচনের দাবিতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়েছে।মেডিকেল কলেজ ছাত্রলীগের সম্পাদক সঞ্জয় কুমার বলেন, এ ধর্মঘট আহ্বানের ব্যাপারে ছাত্রলীগের কোনো বৈঠক হয়নি। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করতে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক ফখরুল হাসান বলেন, সংগঠনপরিপন্থী কাজ করায় রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।