ছাত্রলীগের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৪ অক্টোবর ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। ছাত্রলীগ নামধারী কিছু ব্যক্তি ওই ঘটনা ঘটিয়েছেন। তার পরও যেহেতু ছাত্রলীগের নাম এসেছে, সেহেতু আমরা এই সভা থেকে মাননীয় শ্রমমন্ত্রী ও ফরিদপুরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’এভাবেই ফরিদপুরে তিনটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার জন্য ক্ষমা চাইলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি তাওফিক হোসেন।গত শুক্রবার বিকেলে ফরিদপুর সদরের আদমপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় তাওফিক হোসেন ক্ষমা চান।শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি ছাত্রলীগকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করাই মহত্ত্বের কাজ। সব ধর্মেই ক্ষমা চাইলে ক্ষমা করার বিধান আছে।’তবে এ ক্ষমা চাওয়ার ঘটনায় সন্তুষ্ট হতে পারেননি হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের সাবেক নেতা মৃত হাসিবুল হাসানের স্ত্রী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ঝর্ণা হাসান। তিনি বলেন ‘আমরা হামলার শিকার হয়েছি। তাই মোশাররফ ভাই ছাত্রলীগের ওই নেতাদের মাফ চাওয়ার জন্য আমাদের কাছেই পাঠাতে পারতেন। তাহলে সেটা যৌক্তিক হতো। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে কে কার কাছে মাফ চাইল, তা আমাদের দেখার বিষয় নয়।’৪ অক্টোবর রাতে ফরিদপুর ছাত্রলীগের শ্রমমন্ত্রী-সমর্থিত ছাত্রলীগের এক কর্মী ফরিদপুর শহরের তিতুমীর বাজার এলাকায় প্রহূত হন। এর জের ধরে শহরের আলীপুর মহল্লায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবির শফি ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকের বাড়িতে একদল সন্ত্রাসী পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। এ নিয়ে ৬ অক্টোবর প্রথম আলোয় ‘তিনটি বাড়িতে হামলা, অগিসংযোগের চেষ্টা, ফরদিপুরে ছাত্রলীগের কোন্দলের জের’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।গতকালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক হজরত আলী।আদমপুরে আড়াই একর জমিতে ৩৫ কোটি টাকা ব্যয়ে ফরিদপুরে ‘ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি’ স্থাপন করা হচ্ছে। আগামী ২০১৪ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা।