ছাত্রলীগের চাটমোহর উপজেলা সমেঞ্চলনে ভাঙচুর, হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের পাবনার চাটমোহর উপজেলা শাখার বার্ষিক সমেঞ্চলনে ভাঙচুর ও হট্টগোল হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে সমেঞ্চলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন। আলোচনাপর্ব শেষে রাত আটটায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এ সময় এক পক্ষ মাসুদ রানাকে, অপর পক্ষ আবদুল আলীমকে সভাপতি করার দাবি জানায়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা উপজেলা পরিষদ মিলনায়তনের জানালা ও দরজা ভাঙচুর করেন। রাত ১২টার দিকে আবদুল আলীমকে সভাপতি ও মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।