প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চার ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন হিসাববিজ্ঞান বিভাগের জুয়েল হোসেন, আল-আলিম আকন্দ ও সুকান্ত বর্মণ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরিকুল ইসলাম। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী।তুচ্ছ ঘটনায় গত বুধবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন আরামবাগ হোটেলে ক্যাম্পাস শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলামের পক্ষের কর্মীদের সঙ্গে যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামানের পক্ষের কর্মীদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের চারজন আহত হন।গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।