প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার কর্মীকে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান এ কথা জানান। অব্যাহতি পাওয়া ছাত্রলীগের কর্মীরা হলেন লোকপ্রশাসন বিভাগের ছাত্র শাহরুখ শাহরিয়ার সৌমিক ও হাবিবুল্লাহ হাবিব, অর্থনীতি বিভাগের নাজিমুল বরুণ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সৈকত মুহাম্মদ আব্দুল্লাহ। তাঁরা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। মাহমুদুর রহমান বলেন, চার কর্মীকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।