প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতা-কর্মীর অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার আদালত এ আদেশ দেন।ছাত্রলীগের নেতা-কর্মীরা হলেন সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনছুরুল আলম, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু তোরাব এবং সদস্য কামরুল হাসান।গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ ওই দিনই ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরদিন তাঁদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন দেন বলে জানা গেছে।