ছাত্রলীগের চার নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ব-বিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
গতকাল রোববার রাতে বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল।
শেখ রাসেল প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পীযূষকান্তি বর্মণ, সহ-সম্পাদক সৌমেন দাশ জুয়েল এবং সদস্য এস এম মেরাজ ও শাফায়াতকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে বহিষ্কারের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে শেখ রাসেল বলেন, কোনো মেয়াদ ছাড়াই সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।