প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বহিষ্কৃত চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গতকাল শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন ওরফে দীপু, ক্রীড়াবিষয়ক সম্পাদক এস এম নিয়ামুল হাসান ওরফে তাজ এবং উপ-সমাজসেবাবিষয়ক সম্পাদক বশিরুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ চারজনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নেয়।