ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে করা একটি মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের চার নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। তাঁরা হলেন আখাউড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদ হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, সদস্য শরীফুল ইসলাম ও শামীম মিয়া এবং তাঁদের বন্ধু জাকির হোসেন।মামলার অপর আসামি রাজীব মিয়া ও সজীব মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। গত বছরের ২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ওই চার নেতাসহ কয়েকজন অপহরণ করেন। অপহরণের এক মাস পর ছাত্রীটিকে উদ্ধার করা হয়।