ছাত্রলীগের চারজন বহিষ্কার, ভাসানী হল কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার ঘটনায় চার নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গতকাল শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল।
বহিষ্কৃতরা হলেন ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক ইসতেহাদ আহমেদ, ছাত্রলীগ কর্মী এখতে খায়রুজ্জামান ও শান্ত কুমার নাথ।
কেন্দ্রীয় নেতা শেখ রাসেল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় মওলানা ভাসানী হল শাখার সভাপতি পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালান সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ১৬ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।