ছাত্রলীগের ছয় কর্মীকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনের ছয় কর্মীকে আসামি করে হাটহাজারী থানায় মামলা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রোবাইয়াত হোসেন বাদী হয়ে এ মামলা করেন।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপপরিদর্শক মো. লোকমান।আসামিরা হলেন: প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র শিহাবুন সাকিব ভূঁইয়া ও রাকিব হোসেন, রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নীহাল আহমেদ মজুমদার, ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওমর বারী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র লুৎফর রহমান ও ইতিহাস বিভাগের মোহাম্মদ সুমন। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাহেদ সরওয়ারের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন।প্রক্টর কার্যালয় সূত্র জানায়, সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য দুই সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা হচ্ছেন দুই সহকারী প্রক্টর আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ ও রেজাউল করিম।আবুল হাসনাত মোহাম্মদ সেলিমউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই দিনের সংঘর্ষের ওপর একটি প্রতিবেদন আজ (মঙ্গলবার) দুপুরে উপাচার্য মহোদয়ের কাছে জমা দিয়েছি। পরবর্তী সিন্ডিকেটের সভায় সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে।’