ছাত্রলীগের ডাকে ধর্মঘট পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গতকাল রোববার ছাত্রলীগের ডাকে ধর্মঘট পালন করা হয়েছে। দুর্নীতির অভিযোগে হিসাব শাখার পরিচালকের অপসারণসহ তিন দফা দাবিতে এ ধর্মঘট পালন করা হয়।হাবিপ্রবি শাখা ছাত্রলীগের ডাকে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘট চলাকালে কোনো ক্লাস হয়নি। এ সময় ক্যাম্পাসে মিছিল বের করা হয়। শেষে ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি প্রতিনিধিদল উপাচার্য এম আফজাল হোসেনের সঙ্গে দেখা করে তাঁদের দাবিগুলো তুলে ধরেন। তাঁদের অন্য দুটি দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের সব কাজে জামায়াত ও বিএনপির দলীয়করণ এবং বিগত দিনে বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতালে পরীক্ষা ও ক্লাস বন্ধ রাখার সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।