ছাত্রলীগের তিন কর্মী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও দোকান কর্মচারীকে মারধরের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।জানা গেছে, ছাত্রলীগের কর্মী সরকার ও রাজনীতি বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র নাজমুল হক ভূঁইয়াকে এক বছর, মাহমুদুল মিঠুকে ছয় মাস ও শেখ আরিফকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার রাতে ডিসিপ্লিনারি বোর্ডের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।