প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তিন কর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ক্যাম্পাসে পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বহিষ্কার হওয়া তিনজন হলেন ইতিহাস বিভাগের তানভীর আহমদ, দর্শন বিভাগের আবু সাঈদ এবং নৃ-বিজ্ঞান বিভাগের আবদুল্লাহ আল আসাদ। তাঁরা সবাই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির সমর্থিত বলে পরিচিত।