ছাত্রলীগের দরপত্র ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের কর্মীদের দরপত্র ছিনতাই এবং ঠিকাদারদের মারধর ও আটকে রাখার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। গতকাল সোমবার এই কমিটি গঠন করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববারের অপ্রীতিকর ঘটনার পর গতকাল সকাল ১০টায় উপাচার্য শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অনলাইনের মাধ্যমে দরপত্র জমা দেওয়ার পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়। এ ছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করা হয়। পাশাপাশি রোববারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার দায়িত্ব পালনে গাফিলতির বিষয়েও আলোচনা হয়। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে।