ছাত্রলীগের দুই কর্মী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঁঞায় গতকাল রোববার দুপুরে শ্রমিক দলের দুই পক্ষের মধ্যে সংঘটিত বাগিবতণ্ডায় দুই ছাত্রলীগ কর্মী ছুরিকাহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে দাগনভূঁঞা উপজেলা সদরের জিরো পয়েন্টে শ্রমিক দলের স্থানীয় দুই পক্ষের মধ্যে দলীয় অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে বাগিবতণ্ডা-তর্কবিতর্কের একপর্যায়ে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। এ সময় স্থানীয় ছাত্রলীগের দুই কর্মী মো. মামুন ও মো. রুবেল সেখানে উপস্থিত হয়ে শ্রমিক দলের এক পক্ষকে সমর্থন করেন এবং অপর পক্ষকে ধাওয়া করার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করতে গিয়ে তাঁরা দুজনই প্রতিপক্ষের কর্মী নাসিরের হাতে ছুরিকাহত হন। তাঁদের দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।