ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের মোস্তাকিম আহমদ ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের চয়ন বড়ুয়া। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হাফিজ-আবিদ পক্ষের কর্মী বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাত্রলীগের নেতা হাসান আহমেদ।প্রসঙ্গত, ১০ অক্টোবর ছাত্রলীগের কর্মী মোস্তাকিম ও চয়ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর্কিটেকচার বিভাগের ছাত্র মিঠুন চন্দ্র নাথকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।