ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার একটি তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে লাইব্রেরি ভবনের সামনের দোকানে চা খাচ্ছিলেন ছাত্রলীগের কর্মী হীরক ও শামীম। হীরক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারী গাফ্ফার পক্ষের এবং শামীম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন পক্ষের। হীরক ও শামীম দুজনেরই দাবি, চা খাওয়ার সময় অন্যজন তাঁর গায়ে পানি ঢেলে দেন। উভয় পক্ষের নেতা-কর্মীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। কিন্তু এ ঘটনার জের ধরে বেলা দুইটার দিকে মাহবুব-গাফ্ফার পক্ষের কর্মী মোহাম্মদ আলী শিমুলের নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জাহাঙ্গীর-তুহিন পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া করেন। সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরাও অপর পক্ষের নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া করেন। এ সময় দুটি গুলির শব্দ শোনা যায়। গুলির জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে।