ছাত্রলীগের দুই পক্ষে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টিভি দেখাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় গতকাল রোববার হাটহাজারী থানায় মামলা করেছে এক পক্ষ।
সিক্সটি নাইন গ্রুপের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজু মুন্সী বাদী হয়ে প্রতিপক্ষ ভি-এক্স গ্রুপের পাঁচ কর্মীকে আসামি করে এ মামলা করেন।
এদিকে এ ঘটনায় প্রক্টর বরাবর একটি অভিযোগও দিয়েছেন তিনি। আসামিরা হলেন ভিএক্স কর্মী ও বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম, ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ, সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের ইব্রাহিম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের টিপু ও মিশু। মামলার এজাহারে মিশুর বিভাগের উল্লেখ নেই বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান বলেন, গতকাল রাজু মুন্সী পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। গত শনিবার রাত আটটার দিকে শাহজালাল হলে টিভি দেখাকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্স কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।