প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সরকারি কলেজে ছাত্রলীগের নবগঠিত কমিটিতে কয়েকজন নেতার নাম না থাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গতকাল বুধবার দুপুরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ছাত্রলীগ কলেজ শাখার নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক তারেক মাহমুদ ও পলিটেকনিক ইনস্টিটিউট শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানান, বেলা আড়াইটার দিকে কমিটিতে নাম না থাকা ছাত্রলীগের কিছু নেতা ও বহিরাগত ব্যক্তিরা ক্যাম্পাসে প্রবেশ করে নতুন কমিটির নেতাদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে এ সংঘষৃ হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।