ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একতা সুপার মার্কেটে তৃতীয় বর্ষের ছাত্র অভিজিত সাহার সঙ্গে একই বর্ষের ছাত্র প্রীতমের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের রাত সাড়ে ১০টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা হলের সামনে ছাত্রলীগের জয়দেব পক্ষ ও মাসুম পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাহাতসহ তিনজন আহত হন। তাত্ক্ষণিকভাবে অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।