ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে শহীদ সালাম-বরকত ও মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ১০টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলামকে চার বছরের জন্য নিয়োগ পাওয়ার দিনই গোলাগুলিতে জড়িয়ে পড়ল ছাত্রলীগ। (বিস্তারিত আসছে...)