ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্ব, হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গতকাল শনিবার এক পক্ষের হামলায় অপর পক্ষের তিন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী আরিফ, শেষ বর্ষের তারেক ও প্রথম বর্ষের শহীদুল ইসলাম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মেডিকেল কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। নেতৃত্ব নিয়ে পাস করে বের হয়ে যাওয়া সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন ও সাধারণ সম্পাদক বাপ্পীর অনুসারীদের মধ্যে বিরোধ চলছে। এর জেরে গতকাল বেলা পৌনে দুইটার দিকে বাপ্পীর অনুসারী নেতা-কর্মীরা মামুনের অনুসারী আরিফকে মারধর করেন।মামুনের অনুসারীরা অধ্যক্ষের চেম্বারের সামনে জড়ো হলে বাপ্পির অনুসারী একদল কর্মী কলেজের পিংকু ছাত্রাবাসে হামলা চালিয়ে একটি কক্ষ ভাঙচুর করেন। তাঁরা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে ছাত্রাবাসের অপর একটি কক্ষে মামুনের অনুসারী ছাত্রলীগের কর্মী তারেকের ওপর হামলা চালান। এতে তারেক গুরুতর আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।