ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দলীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরে অবস্থিত তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুটি কমিটি রয়েছে। গত মঙ্গলবার কলেজচত্বরে একপক্ষের এক নেতা অপরপক্ষের এক কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর জের ধরে গতকাল দুপুর একটার দিকে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় নেতা-কর্মীদের হাতে দা ও লাঠিসোঁটা দেখা গেছে। এ ছাড়া একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।ছাত্রলীগের একপক্ষের কমিটির আহ্বায়ক জুয়েল রানা অভিযোগ করেন, অপরপক্ষ কিছু অছাত্রের সহযোগিতায় দা ও লাঠিসোঁটা নিয়ে তেড়ে এলে তাঁদের নেতা-কর্মীরা আত্মরক্ষার্থে ঢিল ছোড়ে।অপরপক্ষের কমিটির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, চৌমুহনী এলাকা অতিক্রমকালে অপরপক্ষ তাঁদের ওপর হামলার চেষ্টা চালায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।