প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দিনে সংগঠনের ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বুধবার গভীর রাতে নগরের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার আতঙ্কে ইনস্টিটিউটের অনেক সাধারণ ছাত্র ছাত্রাবাস ছেড়েছেন।র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া চারজন হলেন আ খ ম রাকিব হোসেন (১৮), এস এম রাকিবুল হাসান (২০), ফাইজুল হক (২২) ও সাগর কুণ্ডু (২৫)। ফাইজুল ও সাগর বিএম কলেজের ও অন্য দুজন পলিকেটনিকের ছাত্র।